খরচ মানিব্যাগ!কমাবে

Sunday, April 1, 2012

খরচ মানিব্যাগ!কমাবে 

তারিখ: ০১-০৪-২০১২
ওয়ালেট বা মানিব্যাগই খরচ কমাবে! এমন বিষয় মাথায় রেখে গবেষকেরা তৈরি করেছেন বিশেষ মানিব্যাগ। এ মানিব্যাগ সহজেই খরচ কমাতে সাহায্য করবে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা সম্প্রতি আবিষ্কার করেছেন এ মজার মানিব্যাগ। তাঁরা জানিয়েছেন, যখন মানিব্যাগে টাকার পরিমাণ কমে যাবে, তখন এর কবজা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আবার যখন টাকা ভর্তি থাকবে, তখন তা স্বাভাবিক আচরণ করবে। মানিব্যাগের কবজা নিয়ন্ত্রণের জন্য এর সঙ্গে একটি চিপ জুড়ে দেওয়া হয়েছে। 
গবেষকেরা এই ওয়ালেট বা মানিব্যাগের নাম দিয়েছেন ‘প্রোভারবিয়াল ওয়ালেট’। মানিব্যাগের সঙ্গে যুক্ত রয়েছে ব্লুটুথ ডিভাইস। মজার ব্যাপার হলো, মুঠোফোন থেকে এ মানিব্যাগের প্রোগ্রাম আগে থেকেই ঠিক করে রাখা যায়। আর মাসিক খরচের বাজেট আগে থেকে ঠিক করে রাখলে বাজেটের অতিরিক্ত খরচের সময় মানিব্যাগটি কৃপণের মতো আচরণ শুরু করবে। কিছুতেই তা থেকে টাকা বের হতে চাইবে না। শুধু তা-ই নয়, ব্যাংকে টাকা লেনদেনের সময় এ মানিব্যাগ ভাইব্রেট মোডে সংকেতও দেবে। কোনো কিছু না কিনে খরচ মেটানো কিংবা খরচ বাঁচাতেও এ মানিব্যাগ সতর্ক করে দেবে। বর্তমানে এমআইটির গবেষণাগারে নতুন প্রযুক্তির মানিব্যাগটি পরীক্ষমূলক পর্যায়ে আছে। গবেষকেরা জানিয়েছেন, শিগগিরই এটি বাজারে ছাড়া হবে। তবে এর মূল্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

নতুন সার্চ ইঞ্জিন আনছে ফেসবুক



নতুন সার্চ ইঞ্জিন আনছে ফেসবুক

অনলাইন ডেস্ক | তারিখ: ০১-০৪-২০১২

সামাজিক যোগাযোগের অন্যতম প্রতিষ্ঠান ফেসবুক এবার সার্চ ব্যবসার দিকে নজর দিয়েছে। ফেসবুক সার্চ আরও উন্নত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি তাঁর ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন। এই ছবির সূত্র ধরেই ফেসবুকের সার্চে পরিবর্তনের তথ্য পেয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
জাকারবার্গ তাঁর পোস্ট করা ছবিতে বিশাল একটি সাদা বক্স দেখিয়েছেন। এই বাক্সটিই নতুন সার্চ ইঞ্জিনের সূত্র বলে প্রযুক্তি বিশ্লেষকেরা উল্লেখ করেছেন। বর্তমানে ফেসবুকের ওপরের বারে একটি সার্চ ইঞ্জিন রয়েছে। ফেসবুকে বেশ কিছু পরিবর্তন আনলেও সার্চের কোনো পরিবর্তন আনেনি ফেসবুক। তবে এবার ফেসবুকের এই সার্চ ইঞ্জিনটিই গুগলের সার্চ ইঞ্জিনের মতো যাতে সার্চ রেজাল্ট দেখাতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে ফেসবুক। ফেসবুকের সাধারণ প্রোফাইল সার্চের পাশাপাশি মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের ফলও ফেসবুক থেকে দেখা যাবে। সার্চ ইঞ্জিনটির উন্নয়নকল্পেই সম্প্রতি গুগলের সাবেক কর্মকর্তা লারস রাসমুসেনকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। রাসমুসেন ও তাঁর প্রকৌশলী দল ফেসবুকের সার্চ উন্নয়ন করতে এখন কাজ করছেন বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গুগলের সার্চ ইঞ্জিনের সঙ্গে ফেসবুকের এই সার্চ ইঞ্জিন হয়তো এখনই প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে না। হয়তো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন তথ্য ও বিং এর এলগরিদম ব্যবহার করে সার্চ রেজাল্ট দেখাবে ফেসবুক।

নিজামীর বিরুদ্ধে শুনানি ৮ এপ্রিল



নিজামীর বিরুদ্ধে শুনানি ৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০১-০৪-২০১২
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি ৮ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রোববার আসামিপক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।
এর আগে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবির ট্রাইব্যুনালকে জানান, নিজামীর আইনজীবী তাজুল ইসলাম দেশের বাইরে অবস্থান করায় সময়ের প্রয়োজন। তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে যুক্তি উপস্থাপনের জন্য ১০ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
অন্যদিকে, জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন উপস্থাপন করছেন আসামিপক্ষের আইনজীবী ফরিদউদ্দিন খান।

এক ছবিতে শাহরুখ-সঞ্জ



এই প্রথম শাহরুখ-সঞ্জয় এক ছবিতে

অনলাইন ডেস্ক | তারিখ: ০১-০৪-২০১2
বলিউডের অন্যতম দুই অভিনেতা শাহরুখ খান ও সঞ্জয় দত্ত। অনেক দিন ধরে চলচ্চিত্রে কাজ করলেও এখন পর্যন্ত তাঁদের একসঙ্গে পর্দায় দেখার সুযোগ পায়নি দর্শক। অবশ্য সবকিছু ঠিক থাকলে এবার করণ জোহরের পরবর্তী ছবিতে দেখা মিলবে বলিউডের শীর্ষস্থানীয় এই দুই তারকার। 
করণের প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনের সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রের বরাতে টিওআই জানিয়েছে, ‘এবার অ্যাকশনে ভরপুর একটি ছবি তৈরির পরিকল্পনা করছেন করণ। ছবির পরিচালক হিসেবে তাঁর প্রথম পছন্দ “অগ্নিপথ”-এর পরিচালক করণ মালহোত্রাকে। আর করণের এই ছবিতে অভিনয় করবেন সঞ্জয় দত্ত ও শাহরুখ খান। বাস্তবে এই দুই তারকার মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এখন পর্যন্ত এক ছবিতে অভিনয় করেননি তাঁরা। করণের নির্মিতব্য এই নতুন ছবিতেই প্রথম তাঁদের একসঙ্গে দেখা যাবে।’
সূত্রটি আরও জানিয়েছে, সামনের বছর শাহরুখকে নিয়ে আরও দুটি ছবি বানানোর পরিকল্পনা করছেন করণ জোহর। ছবি দুটির একটি পরিচালনা করবেন করণ মালহোত্রা।

এইচএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা



এইচএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা শেষ

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০১-০৪-২০১২

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে একযোগে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত সৃজনশীল পদ্ধতিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে। ব্যবহারিক পরীক্ষা ২৩ মে শুরু হয়ে ৬ জুন শেষ হবে। 
মোট পরীক্ষার্থীর মধ্যে এইচএসসিতে সাত লাখ ৫০ হাজার ৮৫২ জন। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে দুই লাখ ৩৫ হাজার ৭২০ জন, যশোরে এক লাখ সাত হাজার ৩৮০ জন, রাজশাহীতে এক লাখ ছয় হাজার ৮০০ জন, দিনাজপুরে ৮৭ হাজার ১৮৩ জন, কুমিল্লায় ৭৮ হাজার ৮৯৩ জন, চট্টগ্রামে ৫৪ হাজার ৪৫৩ জন, বরিশালে ৪২ হাজার ৬৮০ জন ও সিলেট শিক্ষা বোর্ডে ৩৭ হাজার ৭৪৩ জন পরীক্ষা দিচ্ছে। এ ছাড়া আলিমে ৮৫ হাজার ২২৬ জন, এইচএসসি বিএমে ৮৬ হাজার ৪১৫ জন এবং ডিআইবিএসে পরীক্ষার্থী চার হাজার ৩২১ জন।
দুই হাজার ১৯৬টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হয়েছে বিদেশের চারটি কেন্দ্রেও।
Copyright @ 2013 Prothom Alo. Designed by Templateism | MyBloggerLab