জনপ্রিয়তার শীর্ষ ছুঁল ‘গুগল ক্রোম’

Tuesday, May 22, 2012

ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহূত ও জনপ্রিয়তম ওয়েব ব্রাউজারটির নাম এখন ‘গুগল ক্রোম’।
এর আগে গত মার্চ মাসে ইন্টারনেট এক্সপ্লোরারকে মাত্র একবারই ছাড়িয়ে যেতে পেরেছিল গুগলের এই ব্রাউজারটি। ওয়েব ট্র্যাকিং ওয়েবসাইট স্ট্যাটকাউন্টারের এক তথ্য অনুসারে, মাইক্রোসফটের তৈরি ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের দীর্ঘদিনের রাজত্ব কেড়ে নিয়ে গুগল ক্রোমই এখন বিশ্বের জনপ্রিয়তম ব্রাউজার।
ব্রাউজার দৌড়ে বেশ কিছুদিন ধরেই গুগল ক্রোম ও ইন্টারনেট এক্সপ্লোরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। এবার প্রতিযোগিতার দৌড়ে ইন্টারনেট এক্সপ্লোরারকে হারিয়ে দিয়েছে গুগল ক্রোম। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর পণ্যগুলোতে বিল্ট ইন গুগল ক্রোম ব্রাউজার থাকায় মোবাইলে ব্রাউজার ব্যবহারের দিক থেকে গুগল ক্রোম শীর্ষে অবস্থান করছে।
ডেস্কটপ কম্পিউটারের হিসেবে গুগল ক্রোম ও ইন্টারনেট এক্সপ্লোরার এ দুই ব্রাউজারেরই ব্যবহারের হার ছিল ৩৩ শতাংশ। কিন্তু গত সপ্তাহ থেকে গুগল ক্রোম এগিয়ে যেতে শুরু করেছে।
স্ট্যাটকাউন্টারের প্রধান নির্বাহী আধান কুলেন জানিয়েছেন, চলতি বছরের ১৮ মার্চে হিসেব অনুসারে গুগল ক্রোম ব্যবহূত হচ্ছিল ৩২.৭ শতাংশ আর ইন্টারনেট এক্সপ্লোরার ৩২.৫ শতাংশ। উল্লেখ্য, ২০১১ সালের শুরুতে গুগল ক্রোম ব্যবহূত হত ১৫ শতাংশের কাছাকাছি।

Copyright @ 2013 Prothom Alo. Designed by Templateism | MyBloggerLab

Blog Archive

About Metro

Follow us on Facebook