সাত বছরে পা দিল ইউটিউব।
জন্মদিন উপলক্ষে এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে কনটেন্ট দেয়া এবং তাদের
সাইটে ব্যবহারকারীর অবস্থানের ক্ষেত্রে নতুন এক মাইলফলক সৃষ্টি করেছেন
তারা।
ইউটিউবে বর্তমানে প্রতি মিনিটে ৭২ ঘণ্টার ভিডিও আপলোড করা হয়। "যে কোন
সাত বছরের বয়সীর মত দ্রুত বেড়ে উঠছি আমরা! প্রতি মিনিটে তিনদিনের সমান
ভিডিও আপলোড হচ্ছে।"
ব্লগের পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, "সদস্য সংখ্যা ৫০% বৃদ্ধি এবং
প্রতি মাসে ৩ বিলিয়ন ঘণ্টা আমাদের সাইটে অতিবাহিত করার করার মাধ্যমে
বিশ্বের ৮০০ মিলিয়ন মানুষ আমাদেরকে জানিয়েছে যে আমরা সঠিক পথে অগ্রসর
হচ্ছি।"
২০০৬ সালে গুগল ইউটিউবকে $১.৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ক্রয় করলেও এই খাত থেকে এখন পর্যন্ত কোন লাভ করতে পারেনি।
জনপ্রিয় এই ভিডিও ওয়েবসাইটটির সহ-প্রতিষ্ঠাতা জাওয়েদ করিম নামক একজন
বাংলাদেশি। তাঁর জন্ম তকালীন পূর্ব জার্মানিতে । তাঁর বাবা, নাইমুল করিম,
3M কোম্পানিতে কর্মরত একজন বাংলাদেশী গবেষক। তার মা, ক্রিস্টিন করিম,
ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে প্রাণ-রসায়নের একটি গবেষণা সহকারী অধ্যাপক।
করিম জার্মানিতে বড় হয়েছেন. কিন্তু তাঁর পরিবার ১৯৯২ সালে মার্কিন
যুক্তরাষ্ট্রে চলে যায়।
