যুক্তরাষ্ট্রে গেইমস বিক্রি কমলো

Thursday, May 24, 2012

সম্প্রতি জানা গেছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রে ভিডিও গেইম বিক্রি কমে গেছে। খবর বিবিসির।
সূত্র জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর এপ্রিলে গেইমাররা গেইমিং-এ ৪২ শতাংশ কম খরচ করেছেন। আর সব মিলিয়ে গেইমস ও ভিডিও গেইম কনসোল মার্কেটে বিক্রি কমে গেছে ৩২ শতাংশ। মার্কেট রিসার্চ ফার্ম এনপিডি এই তথ্য জানিয়েছে।
তবে বিক্রি কমে যাওয়ার পেছনে দারুণ কোনো গেইম মুক্তি না পাওয়ার কারণকে দায়ী করেছেন বিশ্লেষকরা। এনপিডি জানিয়েছে, এপ্রিলে গেইমাররা তাদের কনসোল এবং হ্যান্ডহেল্ড গেইমিং ডিভাইসে খরচ করেছেন প্রায় ৩১ কোটি ডলার, যা গত বছরের এপ্রিলে ছিল প্রায় ৫৩ কোটি ডলার।
বিবিসি জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত বের হওয়া গেইমগুলোর মধ্যে টপ-সেলিং-এ রয়েছে প্রোটোটাইপ ২, কিনেক্ট স্টার ওয়ার্স এবং কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ৩।

Copyright @ 2013 Prothom Alo. Designed by Templateism | MyBloggerLab

Blog Archive

About Metro

Follow us on Facebook