অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট
সংযোগ নেই। কম্পিউটিং জগতের এই গুরু সম্প্রতি অস্ট্রেলিয়ায় আয়োজিত
স্ট্যান্স বিজনেস ফোরামে বোমা ফাটানো এই তথ্য জানান। খবর গার্ডিয়ান-এর।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওই ফোরামে আলোচনার এক পর্যায়ে তিনি জানান, তার ক্যালিফোর্নিয়ার বাসায় ইন্টারনেট সংযোগ না থাকার কথা।
বর্তমানের ‘টেক পাগল’ প্রজন্ম শুরু হয়েছিল যাদের হাত ধরে তাদেরই একজন ওজনিয়াক। ফলে এই অ্যাপল গুরুর এমন স্বীকারোক্তিতে হতবাক হয়ে যান ফোরামে অংশগ্রহণকারীরা। অস্ট্রেলিয়ান নিউজ ডটকম জানিয়েছে, স্টিভ বলেন, ‘আমি স্টিভ ওজনিয়াক বলছি, আমার বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন নেই।’
পরে অবশ্য তিনি কারণটি ব্যাখ্যা করেন। তিনি জানান, ক্যালিফোর্নিয়ার লস গেটস শহরের চেয়ে কিছুটা দূরে থাকায় সেখানে আধুনিক সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম। তিনি বলেন, ‘...এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের কোয়ালিটি সেখানে জঘন্য’।
উল্লেখ্য, ১৯৭৬ সালে স্টিভ জবসের সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন অ্যাপল কম্পিউটার। অ্যাপল-এর প্রথম দু’টি কম্পিউটার মডেল অ্যাপল ১ এবং অ্যাপল ২-এর কারিগরি উন্নতির ক্ষেত্রে ওজনিয়াককে মূল ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।