সম্প্রতি জানা গেছে, অ্যামাজন তাদের কিন্ডল ফায়ার ইবুক রিডারের ওয়েলকাম
স্ক্রিনে বিজ্ঞাপন নেবে বলে জানিয়েছে। এ ব্যাপারে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে
তারা কথা বলছে বলেও জানা গেছে। খবর বয় জিনিয়াস রিপোর্ট-এর।
সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ওয়েলকাম স্ক্রিন, যা কিন্ডল ফায়ার অন করার সঙ্গে সঙ্গেই দেখা যায়- সেখানে বিজ্ঞাপনের জন্য ৬ লাখ ডলার দাবি করেছে অ্যামাজন। বয় জিনিয়াস রিপোর্ট জানিয়েছে, অ্যামাজন ইতোমধ্যেই তাদের বিভিন্ন ইরিডারের স্ক্রিনসেভারে বিজ্ঞাপন দেখিয়ে থাকে।
জানা গেছে, ব্যবহারকারীরা স্ক্রিনসেভারে বিজ্ঞাপন দেখতে রাজি হলে তারা প্রায় ৩০ থেকে ৫০ ডলার কম মূল্যে অ্যামাজনের কিন্ডল কিনতে পারেন। ঠিক একই ধরনের কিন্ডল ফায়ার যদি চালু করে অ্যামাজন, তাহলে ব্যবহারকারীরা প্রায় ২৫% কম দামে তা কিনতে পারবেন বলে ধারণা করছে বয় জিনিয়াস রিপোর্ট।