পরীক্ষা চলছে আইফোন ৫-এর দুটি ভার্সন নিয়ে

Thursday, May 24, 2012

পরবর্তী আইফোনের জন্য ২টি ভার্সন নিয়ে পরীক্ষা করছে অ্যাপল। কেবল বড় স্ক্রিন নয়, এতে বাড়ানো হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। খবর ফোর্বস-এর।

এবারে আইফোন ৫-এর পরীক্ষামূলক ভার্সনে আছে আগের চেয়ে বড় ডিসপ্লে। আইফোন ৫-এর ডিসপ্লে হবে ৪ ইঞ্চি এবং রেজুলিউশন হবে ৬৪০ বাই ১১৩৬ পিক্সেল। ফলে আগের চেয়ে ৩০ ভাগ বড় স্ক্রিন পাওয়া যাবে যাবে। আর এর ফলে পর্দা জুড়ে দেখা যাবে ১৬:৯ অ্যাসপেক্ট রেশিওর ভিডিও।

এখন ৩.৫ ইঞ্চি ডিসপ্লের আইফোন বাজারে পাওয়া যাচ্ছে; যেগুলোর স্ক্রিন রেজুলিউশন ৬৪০ বাই ৯৬০ পিক্সেল। ৩.৫ ইঞ্চির ডিসপ্লে নিয়ে ২০০৭ সালে আইফোন-এর যাত্রা শুরু হয়েছিল।

বলা হচ্ছে, আইফোন ফাইভ-এর মূল ডিজাইন অনুমোদন করে গিয়েছেন অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস। সেই হিসেবে আসন্ন আইফোন ফাইভই হতে যাচ্ছে স্টিভ জবস যুগের সর্বশেষ অ্যাপল পণ্য।

Copyright @ 2013 Prothom Alo. Designed by Templateism | MyBloggerLab

Blog Archive

About Metro

Follow us on Facebook