সম্প্রতি জানা গেছে, মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিনে কিছু পরিবর্তন
আনছে। এর ফলে সার্চ ফলাফল পাতায় ফেইসবুক থেকেও তথ্য দেখানো হবে। খবর
বিবিসির।
সূত্র জানিয়েছে, সার্চ পাতায় একটি সাইডবার যোগ করা হবে যেখানে বন্ধু ও অন্যান্যদের কাছ থেকে যে বিষয়ে সার্চ করা হচ্ছে তা নিয়ে সাহায্য চাওয়া যাবে। মাইক্রোসফটের মতে, ৯০ শতাংশ মানুষই কোনো সিদ্ধান্ত নেয়ার আগে বন্ধু বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকেন। এর উপর ভিত্তি করেই নতুন এই সুবিধা যোগ করা হচ্ছে বিং সার্চ-এ।
বিবিসি জানিয়েছে, সার্চ মার্কেটে বিং-এর শেয়ার মাত্র ১৫ শতাংশ। অন্যদিকে গুগলের দখলে রয়েছে পুরো মার্কেটের ৬৬ শতাংশ।