সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম
হচ্ছে ইয়াহুর প্রধান নির্বাহী স্কট থম্পসনের কম্পিউটার সায়েন্স ডিগ্রি না
থাকার বিষয়টি। এই ডিগ্রি না থাকার পরও রেজুমে বা সিভিতে তা উল্লেখ করা নিয়ে
সমালোচনা শুরু হলেও এবার স্কট দাবি করেছেন, তার সিভিতে কম্পিউটার সায়েন্স
ডিগ্রির কথা উল্লেখই ছিলোনা। খবর হাফিংটন পোস্ট-এর।
সূত্র জানিয়েছে, থম্পসন সম্প্রতি কোম্পানিটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেছেন। বৈঠকে তিনি দাবি করেছেন, ইয়াহুতে জমা দেয়া তার সিভিতে কম্পিউটার সায়েন্স ডিগ্রির কথা উল্লেখ নেই।
অথচ ইয়াহু গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সিইও স্কট থম্পসনের সিভিতে কম্পিউটার সায়েন্স ডিগ্রির কথা উল্লেখ থাকলেও তিনি এই ডিগ্রির অধিকারী নন। এই ঘটনাকে ‘অসতর্কতাবশত ভুল’ বলেও আখ্যায়িত করা হয় ইয়াহুর আনুষ্ঠানিক বিবৃতিতে।
হাফিংটন পোস্ট জানিয়েছে, এর আগে পেপালে কাজ করেছেন স্কট থম্পসন। সেখানে থাকা তার বায়োগ্রাফিতেও তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভুল তথ্য রয়েছে। তার এই দাবির পর এখন প্রশ্ন উঠেছে, তিনি তার সিভিতে ভুল তথ্য দিয়েছেন নাকি ইয়াহু তার অন্যান্য স্থানে থাকা ‘ভুল বায়োগ্রাফি’গুলো পড়েই তাকে নিয়োগ দিয়েছে।