সম্প্রতি টুইটার তাদের মোবাইল সাইটে কিছু পরিবর্তন এনেছে। জানা গেছে,
মাইক্রোব্লগিং সাইটটির আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে পরিবর্তন আনার
পর এবার মোবাইল ওয়েবও আপডেট করা হলো। খবর ম্যাশএবল-এর।
টুইটার জানিয়েছে, স্মার্টফোন ছাড়া অন্যান্য ফোন, ধীরগতির ব্রডব্যান্ড ইন্টারনেট অথবা পুরোনো ডেস্কটপ ব্রাউজার থেকে টুইটারে ভিজিট করলে ব্যবহারকারীরা টুইটারের মোবাইল সাইট দেখতে পাবেন। নতুন ডিজাইন করা সাইটটিকে হোম, কানেক্ট, ডিসকভার ও মি এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। এতে সহজেই ব্যবহারকারীরা টুইটারে নেভিগেট করতে পারবেন বলে জানিয়েছে ম্যাশএবল।