এনভিডিয়ার ট্যাবলেট `কাই'

Friday, May 25, 2012

সাশ্রয়ী দামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট কম্পিউটার তৈরির পরিকল্পনা করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। এনভিডিয়া জানিয়েছে, দামে সাশ্রয়ী হলেও ট্যাবলেটটি তৈরিতে শক্তিশালী চিপ ব্যবহার করা হবে। এনভিডিয়ার ভাইস প্রেসিডেন্ট রব সঙ্গোগারের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এই তথ্য জানিয়েছে।
সঙ্গোগার জানিয়েছেন, ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এনভিডিয়া `কাই' নামের একটি প্ল্যাটফর্ম উন্মুক্ত করবে। `কাই' প্ল্যাটফর্মের অধীনে ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো কোয়াড কোরের ট্যাবলেট তৈরি করবে। এই প্ল্যাটফর্মের ট্যাবলেটগুলোতে এনভিডিয়ার তৈরি টেগরা ৩ প্রসেসর ব্যবহূত হবে। এই ট্যাবলেটগুলোর দাম পড়বে সর্বোচ্চ ১৯৯ ডলার। অবশ্য এখন পর্যন্ত কোন কোন প্রতিষ্ঠান `কাই' ট্যাবলেট তৈরিতে আগ্রহ দেখিয়েছে, সে বিষয়ে মুখ খোলেননি সঙ্গোগার।
এদিকে ভার্জ জানিয়েছে, এনভিডিয়ার সঙ্গে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস সম্প্রতি ৭ ইঞ্চি মাপের একটি ট্যাবলেট তৈরির কথা জানিয়েছে। এ বছরের জানুয়ারি মাসে আসুস জানিয়েছিল, আসুস মেমো নামের ৭ ইঞ্চি ট্যাবলেটটি হবে কোয়াড কোরের।

Copyright @ 2013 Prothom Alo. Designed by Templateism | MyBloggerLab

Blog Archive

About Metro

Follow us on Facebook