চীনের কাছ থেকে অনুমোদন পাবার একদিনের মধ্যে গুগল তার মটোরোলা মোবিলিটি অধিগ্রহণের কার্যক্রম সমাপ্ত ঘটলো। গুগল $১২.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটি ক্রয় করছে। তবে অনুমোদন দেবার পূর্বে চীনা কর্তৃপক্ষ বলেছে, আগামী পাঁচ বছর গুগলের উচিত তাদের মোবাইল সফটওয়্যার এবং মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড সবার জন্য বিনামূল্যে ব্যবহারের ব্যবস্থা রাখা।
গুগলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় অধিগ্রহণ। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই
প্রতিষ্ঠানটি অধিগ্রহণের জন্য ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন
থেকে অনুমতি পেয়েছে তারা। তবে অ্যানড্রয়েডের ব্যাপারে কোন মন্তব্য করে নি
ইউরোপিয়ান কমিশন। কারণ হিসেবে অনেকেই ইউরোপের অর্থনৈতিক অঞ্চলে অ্যানড্রয়েড
প্রভাব না থাকাকে নির্দিষ্ট করেছে।
আর এই অধিগ্রহণের ফলে প্রথমবারের ফোন এবং ট্যাবলেট নির্মাণ শুরু করবে
গুগল। একই সাথে
মটোরোলা মোবিলিটির ১৭ হাজার মূল্যবান মেধা সত্ত্বের
মালিকানাও পাবে গুগল। এর ফলে অ্যানড্রয়েড ফোন নির্মাণ এবং বাজারজাতকরণে
মেধা সত্ত্বের ক্ষেত্রে বড় একটি অংশ দখলে থাকবে গুগলের।
ইন্টারনেট অনুসন্ধান এর এই দিকপাল ইতোমধ্যে হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানের নতুন ব্যবস্থাপনা দলের নাম ঘোষণা করেছে।
গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ তার ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছেন
বিশ্বে এমন অনেক মানুষ রয়েছে যারা কখনো ডেস্কটপ মেশিন ব্যবহার করবে না:
“আমাদের পকেটে থাকা ফোনগুলো হয়ে উঠেছে সুপারকম্পিউটার, পরিবর্তন করছে
আমাদের জীবন ধারা। এমন অনেক কিছু করতে পারছি যা পূর্বে জাদু বলে মনে হত,
অথবা শুধুমাত্র স্টার-ট্রেকেই সম্ভব হত, যেমন- একস্থানে দাঁড়িয়ে থেকে
গন্তব্য স্থলের রাস্তাঘাট সম্পর্কে জানা; ইউটিউবে কোন ভিডিও দেখা; অথবা ছবি
তোলা এবং সঙ্গে সঙ্গে তা বন্ধুদের সাথে শেয়ার করা।”
মটোরোলা সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন, প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে
মটোরোলার একটা বিশাল ইতিহাস রয়েছে “মটোরোলা মোবাইল বিপ্লবের ক্ষেত্রে
চালিকাশক্তি হিসেবে পরিচিত আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান। উন্নয়নের
ক্ষেত্রে রয়েছে ৮০ বছরের অভিজ্ঞতা, যার মাঝে রয়েছে প্রথম সেল ফোন নির্মাণের
অভিজ্ঞতা।”
তার মতে নতুন এই ব্যবসা “আগামী প্রজন্মের মোবাইল ডিভাইস তৈরি করবে যা আগত বছরগুলোতে জীবনকে আরো সহজ করবে।
