স্টিভ জবস সম্পর্কে ওবামার প্রশংসা!

Thursday, May 24, 2012

ওয়েবি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্টিভ জবসের প্রতি শ্রদ্ধা জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘টেক স্যাভি’ প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর সি নেট-এর।
২১শে মে অনুষ্ঠিত বার্ষিক ওয়েবি সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেলিব্রিটি, প্রযুক্তিবিদ, তুখোড় সৃষ্টিশীল রাজনৈতিক ব্যক্তিত্বরা বিশেষ সম্মাননা জানালেন অ্যাপলের সহ- প্রতিষ্ঠাতা জবসের প্রতি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
যাদের হাতে নিত্যনতুন প্রযুক্তির হাতেখড়ি তাদেরই একজন স্টিভ জবস। গত বছর অক্টোবর মাসে তিনি মারা যান। তার অসামান্য অবদান রয়েছে অ্যাপল ও আধুনিক কম্পিউটারের ক্ষেত্রে।
অনুষ্ঠানে ওবামা বলেন, জবস সম্পর্কে বলতে গেলে শুধু একটি শব্দই যথেষ্ট। তিনি সে শব্দটিই উচ্চারণ করেন; তা হলো-‌ ‘অ্যামাজিং’‍।

Copyright @ 2013 Prothom Alo. Designed by Templateism | MyBloggerLab

Blog Archive

About Metro

Follow us on Facebook