গুগল ওরাকলের পেটেন্ট ভঙ্গ করেনি গুগল ওরাকলের পেটেন্ট ভঙ্গ করেনি

Thursday, May 24, 2012
ক্যালিফোর্নিয়া আদালতের জুরিরা গুগল কর্তৃক সফটওয়্যার ডেভেলপার ওরাকলের পেটেন্ট লঙ্ঘিত হয়েছে বলে কোন প্রমাণ পাননি বলে জানিয়েছেন। সিলিকন ভ্যালি এই দুই দিকপাল বেশ কিছুদিন হলে মামলা যুদ্ধে লিপ্ত রয়েছে। ওরাকলের দাবী গুগল তার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে।
দুই সপ্তাহ আগে একই জুরিবৃন্দ গুগল ওরাকলের কপিরাইট ভঙ্গ করেছে বলে রায় দিলেও ওরাকলের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি উন্মুক্ত সফটওয়্যার হওয়ায় গুগলের এই কার্যক্রম "ন্যায্য ব্যবহার (ফেয়ার ইউজ)" এর মধ্যে পরে কিনা সে ব্যাপারে একমত হতে পারছিলেন না।

ওরাকল গুগলের বিরুদ্ধে মেধা সম্পত্তি ভঙ্গের মামলা ২০১০ সালের অগাস্ট মাসে দায়ের করে।
গুগলের দাবী তারা অ্যানড্রয়েডকে শূন্য থেকে নির্মাণ করেছেন। এবং তারা ওরাকলের কোন পেটেন্ট ভঙ্গ করেনি। এছাড়া এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু অংশ "উন্মুক্ত" এবং পাবলিকলি পাওয়া যাবার কারণে এই অংশগুলোকে ওরাকল কপিরাইটের আওতায় ফেলতে পারে না।
ওরাকল যে $১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছে তা পুনরুদ্ধার করার একমাত্র উপায় হচ্ছে, প্রমাণ করা প্রতিষ্ঠানটি উন্মুক্ত ল্যাঙ্গুয়েজের 'ন্যায্য ব্যবহার' এর যে লাইসেন্স রয়েছে তার বাইরে কিছু করেছে।
তবে মামলাটি ঠিক জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে নয় বরং অ্যানড্রয়েড অবকাঠামোর জন্য অ্যাপ নির্মাণের জন্য উন্নয়নকারীরা যে ৩৭ টি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করেন সে ব্যাপারে।
জুরি মামলার সিদ্ধান্তে গুগল ৩৭টি এপিআই এর কপিরাইট সত্ত্ব ভঙ্গ করেছে সে ব্যাপারে একমত হলেও একই সাথে গুগলের বিশ্বাস জাভা ব্যবহার করার জন্য লাইসেন্সের প্রয়োজন নেই সেটাও মেনে নিয়েছে। এর মধ্যে পরে কিনা সে ব্যাপারে একমত হতে পারছিলেন না।
ওরাকল গুগলের বিরুদ্ধে মেধা সম্পত্তি ভঙ্গের মামলা ২০১০ সালের অগাস্ট মাসে দায়ের করে।
গুগলের দাবী তারা অ্যানড্রয়েডকে শূন্য থেকে নির্মাণ করেছেন। এবং তারা ওরাকলের কোন পেটেন্ট ভঙ্গ করেনি। এছাড়া এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু অংশ

Copyright @ 2013 Prothom Alo. Designed by Templateism | MyBloggerLab

Blog Archive

About Metro

Follow us on Facebook